26/08/2026 : 3:04 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রমজান মাসে বস্ত্র বিতরণ জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর,  ২৪ এপ্রিল ২০২২:


বিশ্ব জুড়ে চলছে পবিত্র রমজান মাস। সামনেই খুশির ঈদ। সেই উপলক্ষ্যে জামালপুরে ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে বিধায়ক অলোক কুমার মাঝির পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষদের জন্য নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। ১৪ টি অঞ্চলের নেতৃত্বদের হাতে প্রায় ২০০০নতুন জামাকাপড় তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য নেতৃত্বরা।

মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। দুর্গাপূজার সময় যেমন পুজো করার জন্য ক্লাব গুলোকে টাকা দিচ্ছেন সেই একই ভাবে ঈদের সময়ও বিধায়কদের মারফত নতুন জামাকাপড় তুলে দিচ্ছেন।

অলোক মাঝি বলেন মুখ্যমন্ত্রীর সব বিষয়েই সদা সর্বদা নজর আছে। ঈদের এই উপহার তাঁর পক্ষ থেকে তুলে দিতে পেরে তাঁর নিজের খুব ভালো লাগছে ভূতনাথ মালিক জানান খুশির ঈদ উপলক্ষ্যে এই উপহার তুলে দিতে পেরে তাঁদের খুবই ভালো লাগছে। তাঁরা সকলেই আগাম ঈদের শুভেচ্ছা জানান।খুশির ঈদ সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।

Related posts

আগামীর শপথ – প্রজেক্ট “ছায়ানীড়”

E Zero Point

আদিবাসীদের শিশুদের জন্য পিকনিকের আয়োজন

E Zero Point

অবহেলায় পড়ে থাকা আহিরণ বিল ও পাখিরালয়ে পরিযায়ী পাখীদের সমাগম

E Zero Point

মতামত দিন