16/07/2026 : 10:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পালসিটে ভয়াবহ দুর্ঘটনাঃ যাত্রীবাহী বাস উল্টে গেল নায়ানজুলিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২ মে ২০২২:


সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিটের কানাইডাঙ্গার কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। পুলিশ সূত্র জানা যায় যাত্রীবাহী বাসটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার সকালে করুণাময়ী থেকে বর্ধমান হয়ে আসানসোল যাবার পথে মেমরির ২নং জাতীয় সড়কের পালসিটের কানাইডাঙ্গা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ফুট নিচে নায়ানজুলিতে পড়ে যায় বাসটি।

স্থানীয় সূত্রে জানা যায় বাস দুর্ঘটনায় প্রায় ৬-৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠিয়েছে।

Related posts

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৫ জন, সুস্থ ৩৯ জন দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

E Zero Point

ওয়ার্ডের সমস্যা ও সমাধান সংক্রান্ত আলোচনা

E Zero Point

সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে প্রকাশ্য আলোচনা সভা মেমারিতে

E Zero Point

মতামত দিন