30/08/2026 : 5:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পথদুর্ঘটনাঃ প্রাণ হারালো কাকা-ভাইপো

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ৫ মে ২০২২:


বুধবার রাত্রি আনুমানিক সাড়ে নটা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত হলো কাকা-ভাইপোর । জানা যায় মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুরের হাজীপুরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত দুজনের বাড়ী মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে। মৃতের নাম শেখ মহসিন (২২) ও শেখ মুন্না(১৯) -সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো। ঈদের পরদিনই এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় একটি বাইকে করে গ্রাম দেবীপুর থেকে দেবীপুর স্টেশনের দিকে আসছিল এবং সেই সময় কোন একটি বড় গাড়ি তাদের ধাক্কা মেরে বেরিয়ে যায়।

ঘটনাস্থলে খবর পেয়েই পৌঁছে যায় মেমারি থানার পুলিশ। জখম দুজনকে উদ্ধার কর মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

Related posts

কৃষক সুরক্ষা অভিযানে মুস্থলীতে জেপি নড্ডার সভার প্রস্তুতি তুঙ্গে

E Zero Point

করোনা সচেতনা প্রচার, মাস্ক বিলি

E Zero Point

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা জামালপুরে

E Zero Point

মতামত দিন