16/07/2026 : 5:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ধারালো অস্ত্রের আঘাতে জখম মেমারির গৃহবধূ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২১ জুলাই ২০২২:


বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিজরা গ্রামে বড় ভাসুরের ধারালো অস্ত্রের আঘাতে জখম হলো গৃহবধূ। পরিবার সূত্রে জানা যায় জখম গৃহবধূর নাম রমা কর্মকার। আহত গৃহবধূকে সঙ্গে সঙ্গে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে বর্ধমান মেডিকেল কলেশ হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার খবর পে্য়ে মেমারি থানার পুলিশ বিজরা বারোয়ারি তলার নিকটস্থ হিন্দু পাড়ায় পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা যায় বড় ভাসুস সত্যচরণ কর্মকার পুলিশ পৌঁছানোর পূর্বেই পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ আহত রমা কর্মকারের মেজ জা চম্পা কর্মকার সংবাদ মাধ্যমকে জানায় যে, সকলে ঠাকুর ঘরে নিত্য নৈমত্তিক ফুল জল দেওয়াকে কেন্দ্র করে বড় ভাসুর সত্যচরণ কর্মকারের সঙ্গে বাগ বিতন্ডা হয়। বিবাদ চলাকালীম বড় ভাসুর ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ রমা কর্মকারকে আঘাত করে।

Related posts

৪০০ কোটির পলিফিল্ম কারখানার শিলান্যাসে পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রী

E Zero Point

তৃণমূলের সংখ্যালঘু সেলের মশাল দৌড় ও গুণীজন সংবর্ধনা মেমারিতে

E Zero Point

আত্মসাৎ করা ১০০ দিনের টাকা ফেরানোর দাবিতে মিছিল

E Zero Point

মতামত দিন