27/02/2026 : 10:15 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

আদিবাসী সম্প্রদায় কে সঙ্গে নিয়ে চলো গ্রামে যাই কর্মসূচি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৬ নভেম্বর ২০২২:


মেমারি দুই নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীধরপুর পার্ক সন্নিকট খেলার মাঠে এই কর্মসূচি পালন করা হলো।
রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এস টি সেল এর সভাপতি বাপি মান্ডি ব্যবস্থাপন চলো গ্রামে যায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভায় আদিবাসী সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তারা রেখেছেন নেতৃত্ব স্থানীয়র কাছে।
যেমন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের জন্য শ্মশান, সিধু কানু মূর্তি স্থাপন, পুজোর স্থান অর্থাৎ জাহের স্থান এই দাবিগুলি রেখেছেন আজকের এই আলোচনা সভা থেকে।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক এস ,টি , সেলের সভাপতি বাপি মান্ডি, মেমারি দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, বাপি সরেন সহ আরো অনেক।


Related posts

রাজ্য সরকারের করোনা পরিস্থিতির ব্যর্থতা ও কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারী করনের প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ সভা

E Zero Point

মাস্ক পরিয়ে কুমারী পুজো

E Zero Point

সাগরদীঘির স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও পুস্তক বিতরণ অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন