07/06/2026 : 1:29 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

“চোর শুভেন্দু অধিকারী জবাব দাও”- মেমারিতে প্রতিবাদ মিছিল

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২০ ডিসেম্বর ২০২২:

রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গরিব অর্থাৎ দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করার সময় আসানসোলে।কম্বল বিতরণ কর্মসূচিতে আসা তিন জন গরীব মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার অভিযোগ করে, তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর এই কাজের প্রতিবাদ জানিয়ে আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আজিজুল হক শেখ, ও ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবপ্রিয় যশের নেতৃত্বে মামুদপুর ১ নম্বর অঞ্চলের রাইগ্রাম হাটতলা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোটা রাইগ্রাম বাজার পরিক্রমা করে হাট তলা বাজারে এসে শেষ করে।


হাটতলা বাজারে মিছিল শেষে একটি প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এই সভা এবং মিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবপ্রিয় যশ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ অজয় রায়, মৎস্য কর্মাধ্যক্ষ, সুব্রত মুখার্জি, মামুদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসফারউদ্দিন শাহ, মন্তেশ্বর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সুজিত ভট্টাচার্য, দেনুরঅঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য রায়, সহ আরও অনেকে।

প্রতিবাদ সভা বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখার সময় বিজেপির অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে, শুভেন্দু অধিকারির কাজের নিন্দা করেন।

Related posts

তিস্তার দুই পারের লক্ষাধিক জনজীবনে আমূল পরিবর্তনের পথে

E Zero Point

৩৯ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার

E Zero Point

বঙ্গ ধ্বনী যাত্রা আজ মঙ্গলকোট গ্রামে আসতেই বরণ করলো গ্রামবাসী

E Zero Point

মতামত দিন