07/06/2026 : 12:09 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালিত হলো মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২০ ডিসেম্বর ২০২২:

মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত কুচুট গ্রামে প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালিত হলো ।এই দিনে এলাকার গবাদি পশু এবং অন্যান্য পরিষদের নিয়ে আসেন মালিকরা । সেখানে বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবার পাশাপাশি সুস্বাস্থ্য সম্পন্ন গবাদি পশুদের প্রতিযোগিতা স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় ।

এদিনে এই শিবিরে উপস্থিত ছিলেন পশু চিকিৎসকরা । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের বিডিও সৈকত মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোঃ ইসমাইল, মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু ,কৃষি ও মৎস্য কর্মাধ্যক্ষ এমদাদ আলী খান, কুচুট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমকি মন্ডল সহ অন্যান্যরা।

Related posts

শর্তসাপেক্ষে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়াল রাজ্য

E Zero Point

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো

E Zero Point

রায়নার ব্যাবসায়ী ও স্থানীয় মানুষদের এক অসাধারণ উদ্যোগ

E Zero Point

মতামত দিন