30/08/2026 : 6:17 AM
আমার বাংলাকান্দিমুর্শিদাবাদ

পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু নাবালিকার

জিরো পয়েন্ট নিউজ–রক্তিম সিদ্ধান্ত, কান্দি,২ জানুয়ারি ২০২৩:


মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কলাবাগান এলাকায় পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো দ্বাদশ শ্রীনির এক ছাত্রীর। জানাজায় কান্দি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী সোনিয়া ভট্টাচর্য্য নামের এক নাবালিকা বন্ধু বান্ধবের সঙ্গে পয়লা জানুয়ারি উপলক্ষে পিকনিক করে, পিকনিকে খাওয়া দাওয়া করার পর মৃত্যু হয় ওই নাবালিকার।

ঘটনার খবর কান্দি থানার পুলিশকে দেওয়া হলে কান্দি থানার পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য এবং সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করে খতিয়ে দেখছে ওই নাবালিকার মৃত্যুর কারণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় এবং শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।

Related posts

প্রকাশ‍্যে ধুমপানঃ মেমারি হাসপাতাল চত্বরে ৪ ব্যক্তিকে জরিমানা

E Zero Point

কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়ের আরোগ্য কামনায় পুজো

E Zero Point

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল রাজধানী দিল্লিতে

E Zero Point

মতামত দিন