31/08/2026 : 9:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানহুগলি

সাত সকালেই শুট আউট দেবীপুর জিটি রোডে হুগলি বর্ধমান সীমানায়

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২১ ফেব্রুয়ারি ২০২৩:


পান্ডুয়া থানার অন্তর্গত হুগলি বর্ধমান বর্ডার সংলগ্ন জি টি রোড এর ওপর আজ আনুমানিক সকাল ৭ঃ৪৫ মিনিট নাগাদ অজ্ঞাত পরিচয় চার দুষ্কৃতির হাতে প্রাণ হারালো টাটা সুমো গাড়ির এক ড্রাইভার ।


পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম উদয় ভানু বিশ্বাস, বয়স আনুমানিক ৪৫ । বাড়ি বর্ধমান শহরের বটতলা এলাকায় ।
আজ সকালে চারজন মিলে বর্ধমান শহর থেকে একটি টাটা সুমো গাড়ি ভাড়া করে হুগলির দিকে যাচ্ছিল। সেই সময় গাড়ির মধ্যে থেকে ড্রাইভারকে ফেলে গুলি করে গাড়িটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

গুলির আওয়াজে এলাকার মানুষ ছুটে আসে এবং আহত এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে , সঙ্গে সঙ্গে খবর যায় পান্ডুয়া থানায়। পান্ডুয়া থানার পুলিশ অতি দ্রুততার সঙ্গে ওই আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার বাবুরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।

ইতিমধ্যেই ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং গাড়িতে থাকা চার দুষ্কৃতির তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে পুলিশ ধরে ফেলে । ইতিমধ্যেই খুনের তদন্ত শুরু করেছে পুলিশ । কি কারনে খুন তা তদন্তের পরেই জানা যাবে ।

Related posts

পূর্ব বর্ধমানে ২৭ কেজি গাঁজা সহ গ্রেফতার তিন

E Zero Point

ভাতারে পেঁপে গাছে ফলেছে পাতিহাঁস, দেখতে ভীর জনতার

E Zero Point

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জরুরী আলোচনা সভা বর্ধমানে

E Zero Point

মতামত দিন