27/08/2026 : 4:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মহিলাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে মেমারি থেকে গ্রেপ্তার যুবক

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ মে ২০২৩:


এক মহিলাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে সোমবার মধ্যরাতে মেমারি থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম আশিস পন্ডিত। বাড়ি মেমারি ২ ব্লকের অন্তর্গত বোহার এক অঞ্চলের মহিষডাঙ্গা এলাকায়। জানা যায় ধৃত যুবক রবিবার রাতে মদ খাওয়ার জন্য দেশি মদের ব্যবসায়ী এক মহিলার কাছে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করার চেষ্টা করেন বলে মহিলা মেমারি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ যুবককে গ্রেফতার করে সোমবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা করে বর্ধমান আদালতে পেশ করে। নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করা ধৃত যুবক সংবাদমাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করেন।

Related posts

কালনায় বিবেকানন্দের পৈতৃক ভিটে মাটির সঙ্গে বিলীন

E Zero Point

দলুইবাজারে কম্বল বিতরণ

E Zero Point

অবশেষে রাজ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় চালু করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

E Zero Point

মতামত দিন