30/08/2026 : 6:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তারাপীঠ থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, জখম স্বামী

জিরো পয়েন্ট নিউজ, শক্তিগড়, ৩১ মে ২০২৩:


দুর্গাপুরের দিক থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ের পুরনো পার্কিং এলাকায় জাতীয় সড়কে মোটরবাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই মহিলার স্বামী। পুলিশ স্বামী স্ত্রী দুজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে আসে। দুর্ঘটনাটি ঘটেছে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে তারাপীঠ থেকে হুগলির পোলবা ফিরছিলেন সম্পর্কে স্বামী স্ত্রী দুজনে।

শক্তিগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে মোটরসাইকেল টি। দুজন দুদিকে ছিটকে পড়েন। সেইসময় পিছন থেকে আসা একটি তেল ট্যাঙ্কার মহিলার ওপর দিয়ে চলে যায়। দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

স্বামী কে শক্তিগড় থানার পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। জানা যায় মৃত মহিলার নাম – লিপিকা হাজরা , পুরুষের নাম – মহাদেব হাজরা।

 

Related posts

পূর্বস্থলীতে পরিবেশ রক্ষায় বাম ছাত্র-যুবরা 

E Zero Point

মেমারি সম্প্রীতি ঐক্যের ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

ভাতার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির

E Zero Point

মতামত দিন