27/08/2026 : 8:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিজেপির পথসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৮ নভেম্বর ২০২৩:


চাকরি চুরি, রেশন চুরি, ১০০ দিনের কাজ. বার্ধক্য ও বিধহা ভাতা, প্রতি ঘরে জল, কিষান সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোদনায় দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে মেমারি নগর বিজেপি ৫ নং মন্ডলের পক্ষ থেকে মেমারি বামুনপাড়া মোড়ে ও মেমারি ৪ নং মন্ডলের পক্ষ থেকে মেমারি নুদিপুরে একটি পথ সভার আয়োজন করা হয়।

মূলত ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির জনসভায় বুধবার যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে উপর্যুপরি দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা ও অরাজকতার অভিযোগ এনে এই সভার আয়োজন করেছেন বিজেপি রাজ্যনেতা শুভেন্দু-সুকান্তরা।

এই জনসভা সফল করার জন্য মেমারি দুটি জায়গায় পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেনকাটোয়া জেলা সভাপতি গোপাল চট্টপাধ্যায়, কাটোয়া জেলা সহ সভানেত্রী স্মৃতিকণা বসু, মেমারি নগর বিজেপি ৫ নং মন্ডল সভাপতি বিশ্বজিৎ বোস, মেমারিব বিজেপি ৪ নং মন্ডল সভাপতি শ্রীকান্ত ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা।

সভায় সকল বক্তারা রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করেন।

Related posts

লকডাউনে বলাগড়ের নৌকা শ্রমিকদের অভাব-অনটনে দিন কাটছে

E Zero Point

পূর্বস্থলীতে নদীতে পরে গিয়ে নিখোঁজ এক ব্যাক্তি

E Zero Point

প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে খুন

E Zero Point

মতামত দিন