17/07/2026 : 5:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে খুন

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৩ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে খুন হলেন বাবলু মুর্মু(৪৫) এক ব্যক্তি। ঘটনার পরেই এলাকায় পৌছায় ভাতার থানার পুলিশ।জানা গিয়েছে ওড়গ্রামে আদিবাসীপাড়ার বাসিন্দা বাবলু মুর্মুর সঙ্গে তার এক প্রতিবেশীর ঝামেলা হয়।অভিযোগ তার জেরে চারজন মিলে ঘিরে ধরে বাবলুকে বাঁশ দিয়ে পেটায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।নিহতের ভাগনা সুকল সোরেন জানান তার মামার সঙ্গে এক ব্যক্তির ঝগড়ার জেরে প্রথমে একপ্রস্থ মারপিট হয় তার সঙ্গে।তারপর চারজন এসে বাবলুকে ব্যপক মারধর করে। রক্তাক্তবস্থায় বাড়ির সামনে পড়ে থাকে। উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে চিকিৎসকরা বর্ধমানে স্থানান্তরিত করলে পথেই মৃত্যু হয়।

Related posts

লোকাল ট্রেন বন্ধই থাকছে, রাজ্যে ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হল কোভিড নিয়ন্ত্রণ বিধি,

E Zero Point

মেমারি থানার দেবীপুরে কালীমন্দিরের গ্রিলে এক যুবকের ঝুলন্ত দেহ

E Zero Point

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দান

E Zero Point

মতামত দিন