07/09/2026 : 9:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করলো ভাতার থানার পুলিশ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৫ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকায় গত ৪৪ দিন আগে নিখোঁজ হওয়া ১৫ বছরের এক নাবালিকা ছাত্রীকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ।

পুলিশ জানায় ,গত ৪৪দিন আগে ওই নাবালিকা ভাতার এলাকা থেকে নিখোঁজ হয় । পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্তে নামে আজ সকালে ওই নাবালিকাকে নাদনঘাট এলাকা থেকে পুলিশ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ওই নাবালিকাকে আজ ভাতার থানার পুলিশ বর্ধমান আদালতে পাঠায়।

নাবালিকার মা জানান,  গত ৪৪ দিন আগে আমার মেয়ে ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল। সেই সময় নাদন ঘাট এলাকার একটি বিবাহিত ছেলে আমার নাবালিকা মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে যায়। আমি বহু খুজাখুজি করি কিন্তু না পেয়ে ভাতার থানায় নিখোঁজ ডায়েরি করি। আজ আমার নাবালিকা মেয়েকে পুলিশ উদ্ধার করেছে । আমি ভাতার থানার পুলিশ কে ধন্যবাদ জানাই।

Related posts

রাজ্যে প্রথম পঞ্চায়েতস্তরে দুর্গোৎসব কার্ণিভালে জনজোয়ার জামালপুরে

বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর সেতু জলের তলায়

বর্ধমানে সাইক্লোথন

ezeropoint +91 7797331771

মতামত দিন