07/09/2026 : 9:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিজেপির পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২ ডিসেম্বর ২০২৩:


নদীয়া জেলার কল্যাণী শহরের বিজেপির যুবমোর্চার কার্যকর্তা মিহির বিশ্বাসের ওপর আক্রমণের প্রতিবাদে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে । শহর ও মন্ডলের বিজেপি কার্যকর্তারা হাতে প্ল্যাকার নিয়ে রাস্তায় বসে পড়েন এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন ।


শনিবার মেমারিতেও জি টি রোড অবরোধ করা হয়। মেমারি বিজেপি যুব মোর্চা ও জেলার কার্যকর্তারা পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ করে বিক্ষোভ দেখাতে থাকে ।


এদিন বিক্ষোভ ও পথ অবরোধে উপস্থিত ছিলেন কাটওয়া সংগঠনিক জেলা সভপতি গোপাল চট্টোপা্ধ্যায়, সহসভানেত্রী স্মৃতিকণ বসু, মেমারি নগর সভাপতি বিশ্বজিৎ বোস, মেমারি ১ মন্ডল সভাপতি প্রশান্ত রায়, ৪ নং মন্ডল সভাপতি শ্রীকান্ত ঘোষ, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদিকা মঞ্জুরী সর্দার, জেলা যুব মোর্চার সম্পাদক আরুনী গুই সহ যুবমোর্চার সমস্ত কার্যকর্তারা।

Related posts

চিনা মাঞ্জা নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

ezeropoint +91 7797331771

বর্ধমানে এসএফআই-এর শিক্ষা সামগ্রী দান ও বিপ্লবী চে গুয়েভারা জন্মদিন পালন

ezeropoint +91 7797331771

মেমারি শহরে তৃণমূলের শহীদ স্মরণ

ezeropoint +91 7797331771

মতামত দিন