08/09/2026 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মহারাষ্ট্র পুলিশ এসে দুই ফল ব্যবসায়ীকে গ্রেপ্তার করল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ ফেব্রুয়ারি ২০২৪ :


মহারাষ্ট্রের নাগপুর জেলার নারখোলের ফল ব্যবসায়ী চন্দু সমবরশের সাথে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুরের দুই ফল ব্যবসায়ী অলোক কুমার বিশ্বাস ও পার্থ বিশ্বাসের  মোসম্বী লেবুর ব্যবসায়িক লেনদেন ছিল। কিন্ত বিগত ১ বছরে প্রায় ৭ লক্ষ টাকা বাকী ছিল মেমারির এই দুইজন ফল ব্যবসায়ীর।

রসুলপুরের দুই ফল ব্যবসায়ী অলোক কুমার বিশ্বাস ও পার্থ বিশ্বাসের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারী ২০২৩ নারখোল থানায় অভিযোগ দায়ের করেন চন্দু সমবরশে। অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার মেমারি থানার সহয়াতায় মহারাষ্ট্র পুলিশ এসে রসুলপুরের নতুনরাস্তায় অলোক কুমার বিশ্বাস ও পার্থ বিশ্বাসের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 

জানা যায় বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বর্ধমান আদালতে পেশ করা হবে তাদের মহারাষ্ট্র নিয়ে যাওয়া হবে।

Related posts

গুসকরার আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী

ezeropoint +91 7797331771

ভোটের খবরঃ সরকারে এলে আমরা বিক্রী হবো না- বাম প্রার্থী সনৎ ব্যানার্জী

ezeropoint +91 7797331771

ভোট আপডেটঃ মেমারিতে দুপুর ৩-১৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৬.০৪ শতাংশ

ezeropoint +91 7797331771

মতামত দিন