12/07/2026 : 8:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ :


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বড়র ইলামডাঙ্গায় ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। শিফা পরিষেবা কেন্দ্র ও আবুল কালাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ওসমান গনি, ডাঃ গোলাম কিবরিয়া, সৌরভ প্রামানিক, জাকির হোসেন সহ অন্যান্যরা।

উদ্যোক্তা আব্দুল হালিম বলেন বড়র ইলামডাঙ্গায় এলাকার মানুষের সুবিধার্থে দিন রাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হলো। প্রায় ৫টি গ্রাম এই পরিষেবার ফলে উপকৃত হবে। আগামীতে সংস্থা দ্বারা ফ্রিতে মেডিকেল পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা আছে।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের নিয়ে বড়র বাসষ্ট্যান্ট থেকে একটি পদযাত্রা করা হয়, সঙ্গে ছিল আদিবাসী লোকনৃত্য। উপস্থিত অতিথিরা সমাজের বুকে মানবসেবার কথা বলে তাদের বক্তব্য রাখেন।

 

Related posts

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেবীপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি।

E Zero Point

মেমারি জিটি রোড রেলগেটের রাস্তার বেহাল দশা, প্রশাসন নির্বিকার

E Zero Point

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মৎস্য ব্যবসায়ীদের

E Zero Point

মতামত দিন