13/09/2026 : 12:13 PM
খেলা

মেমারিতে শুরু হলো এমপিএল

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২ মার্চ ২০২৪ :                                                


মেমারি প্রিমিয়ার লীগ শুরু হলো সোমবার ১লা মার্চ। চলবে৩রা মার্চ পর্যন্ত।  মেমারি প্রিমিয়ার লিগ ক্লাবের পরিচালনায় মেমারি নবপল্লী মাঠে ১৬ দলের ক্রিকেট খেলা হবে।

শুক্রবার সকাল দশটায় ব্যাটিং করে প্রিমিয়ার লিগ এর উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। মাঠে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশনের কর্নধার প্রশান্ত সিংহ , ফেডারেল ব্যাংকের ম্যানেজার রাজশ্রী চক্রবর্তী ও বেশ কয়েকজন কাউন্সিলরবৃন্দ।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মেমারি প্রিমিয়ার লিগ ক্লাবের বিশিষ্ট সদস্য ও সমাজসেবী প্রয়াত শুভেন্দু গুহর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

মেমারি প্রিমিয়ার লীগ ক্লাবের সভাপতি সুকান্ত হাজরা বলেন মেমারি এই ধরনের খেলার ফলে যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে মাঠমুখী করেছে।

Related posts

রসুলপুর জয়যাত্রী সংঘের মাঠে ক্যারাটে প্রশিক্ষণ শিবির

ezeropoint +91 7797331771

শহীদ স্মরণে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

ezeropoint +91 7797331771

আদিবাসী ইয়ংস্টার ক্লাবের একদিনের ফুটবল টুর্নামেন্ট

মতামত দিন