08/09/2026 : 10:38 PM
আমার দেশ

পটচুল কারখানায় বিধ্বংসী আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হাওড়া, ১৮ মে ২০২৪ :


হাওড়ার জগৎবল্লভপুরের পার্বতীপুর এলাকায় পটচুল তৈরির  কারখানায় বিধ্বংসী আগুন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। শনিবার ভোর ৪টে নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে  জগৎবল্লভপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভাটি থেকে আগুন ধরে যায় বলে জানা গেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে হতাহতের খবর নেই। এদিনের অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে তিনটে নাগাদ ওই আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

তবে দমকলের ইঞ্জিন আসার আগেই কারখানাটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান এখানে ঠাকুরের পটচুল তৈরি হতো। এতবড়ো ক্ষয়ক্ষতির কারণে ব্যবসায়ীদের মাথায় হাত।

Related posts

আদিবাসী সংগঠনের ডেপুটেশন ব্লক অফিসে, পুলিশের সাথে বাকবিতন্তা

ezeropoint +91 7797331771

অনলাইন প্রতারণার ফাঁদে ৭ লক্ষ টাকা খোয়ালো মেমারির ব্যবসায়ী

ezeropoint +91 7797331771

ধনতেরাস – কোনটা কিনতে হবে, কোনটাতে না!!!

ezeropoint +91 7797331771

মতামত দিন