28/02/2026 : 7:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মানসিক অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ মে ২০২৪ :


মানসিক অবসাদে ট্রেনের ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বছর ২৯-এর ঐ যুবকের নাম লছমন তুড়ি। পেশায় একজন গাড়ি চালক ছিলেন তিনি। রবিবার হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার রসুলপুর ও পালসিট স্টেশনের মাঝে ৪১ নম্বর রেলগেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

মৃতের পরিবার সুত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরে লছমন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই মত চিকিৎসা চলছিল। কিন্তু কি কারনে মন খারাপ ছিল তা কখনও বাড়িতে জানান নি। মৃত লছমনের বাড়ি হুলির মগরা থানার ফতেপুর এলাকায়। বেশ কয়েক বছর ধরে সে মেমারিতে মায়ের কোল এলাকায় শ্বশুরবাড়ি তে থেকে স্থানীয় একটি গাড়ি চালক হিসেবে কাজ করতেন।

প্রতিদিনের মত রবিবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর পালসিট ও রসুলপুরের মাঝে রেললাইন থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বর্ধমান জি আর পি। বর্ধমান জি আর পি সুত্রে খবর, মৃতদেহের পাশে রেললাইন থেকে উদ্ধার হওয়া আঁধার কর্ড থেকে তার পরিচয় জানা যায়। এরপর খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Related posts

এবার ইলিশ চাষ হবে পূর্ব বর্ধমানে

E Zero Point

বিষধর কেউটে সাপ উদ্ধার বর্ধমানে

E Zero Point

মঙ্গলকোটে রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন