12/04/2026 : 4:23 PM
আমার বাংলা

নবীন বরণ অনুষ্ঠান মেমারির স্কুলে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১০ অগাষ্ট ২০২৪ :


শুক্রবার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরে (শাখা ১) এ পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের শাখা ১-এর সভাকক্ষে। সকাল থেকেই অনুষ্ঠানের সূচনা হয় এবং সমগ্র অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমার্ধে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আশীষ ঘোষ দোস্তিদার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল জানান যে একাদশ শ্রেণির ২৭০ জন ছাত্রছাত্রীসহ মোট ৪০০ জন ছাত্রছাত্রীকে ফুলের কুঁড়ি, কলম এবং চকলেট উপহার দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আশীষ ঘোষ দস্তিদারের হাতে একটি করে চারা গাছ তুলে দেন  সেখ সেলিম।

Related posts

যাত্রীবাহী বাসে ওভারলোডঃ বর্ধমানে হয়রানির শিকার বাসযাত্রীরা

E Zero Point

মঙ্গলকোট হাসপাতালে চিকিৎসাধীন মূক ও বধির ফিরতে চান বাড়িতে

E Zero Point

উত্তরবঙ্গে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম

E Zero Point

মতামত দিন