27/08/2026 : 1:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আদিবাসীদের ডেপুটেশন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – শ্যামসুন্দর ঘোষ, মেমারি, ৪ অক্টোবর ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার অধীনে মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে মোট ১৪ দফা দাবি নিয়ে লিখিত আকারে ডেপুটেশনে জমা দিলেন। একজন মহিলা সহ মোট ছয়জনের প্রতিনিধি দল। মেমারি দু’নম্বর ব্লকে ভারপ্রাপ্ত বিশাখ ভট্টাচার্য্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং লিখিত আকারে দাবি গুলি তুলে ধরেন।

মূলত দাবি গুলি হল ভুয়ো এসটি সার্টিফিকেট দাখিল বন্ধ করতে হবে, আদিবাসী সমাজে বসবাস কারীদের রাস্তা ঢালাই করতে হবে, প্রত্যেক এলাকায় হুল মঞ্চ ও কমিউনিটি হল তৈরি করতে হবে, আদিবাসী দের জায়ের স্থানে রেকর্ড ও পাট্টা প্রদান করতে হবে, শিক্ষা ক্ষেত্রে প্রথম স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি অলচিকি ভাষায় পঠন পাঠন করতে হবে এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন।


যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি সজাগ দৃষ্টি ছিল। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রণব পরগনা অর্থাৎ রাজ্য সভাপতি বিজয় চন্দ্র সরেন, জেলা কমিটির আহবায়ক চৈতন্য কিস্কু, কালনা কাটোয়া তালাক পরগনা দেবী মান্ডি, মেমারির দু’নম্বর মূলক মিলন কিসকু সহ আরো অনেকে।

Related posts

দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে দলে ফেরানো যাবেনা এই দাবিতে বর্ধমানে বিক্ষোভ অব্যাহত

E Zero Point

জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫০০০ মানুষের মেগা ইফতার মজলিশ, সম্প্রীতির নজির

ezeropoint

লক্ষী পুজোর আগে ফলের বাজার আকাশ ছোঁয়া কান্দিতে

E Zero Point

মতামত দিন