26/08/2026 : 11:29 PM
আমার দেশ

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্রের আঝাপুরে

জিরো পয়েন্ট নিউজ – সুমন বিশ্বাস, মেমারি, ৪ অক্টোবর ২০২৪ :


শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে জানা যায়  জামালপুর থানার অন্তর্গত আঝাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ঘটে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা।

জানা যায়  মৃত দুজনে সম্পর্কে পিতা-পুত্র বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর নিবাসী ইসমাইল মন্ডল( আনুমানিক বয়স ৪৫ বছর) ও আরশাদ মন্ডল ( আনুমানিক বয়স ২০ বছর )।

প্রত্যক্ষদর্শীদের কাছেজানা যায় মোটরসাইকেলটি মেমারি দিক থেকে জামালপুরে যাচ্ছিল উল্টো দিক থেকে জামালপুর থেকে মেমারির দিকে আসছিল একটি বাস, তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ছুটে আসে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর পুলিশ ফাঁড়ি পুলিশ, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related posts

সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি

E Zero Point

এবার দ্রুত বাংলাদেশে পণ্য বোঝাই ট্রাক পাঠানো সম্ভব

E Zero Point

প্রধানমন্ত্রী দেশের নাগরিককে আসাম আসতে কেন বললেন?

E Zero Point

মতামত দিন