01/03/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আবাসিক ছাত্রদের সাথে স্বপ্নভূমির আনন্দযাপন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ অক্টোবর ২০২৪ :


পুজো মানেই আনন্দ, পুজো মানেই মা আসছে তার পরিবারকে নিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজো কে ঘিরেই একদিকে যেমন রয়েছে বাঙালির আবেগ, ঠিক তেমনই কত মানুষের জীবিকা। পুজো শুরুর আগে বাঙালি তার সাধ্যমত নতুন জামাকাপড় পড়ে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যায় কিন্তু এমন কিছু পরিবার আছে যাদের নতুন জামা কাপড় কেনার সাধ্য নেই আর তাদের জন্য এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংস্থারা তাদের সাধ্যমত।

পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গাইনাজেশন বিগত চার বছর ধরে আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য পুজোর সময় বস্ত্র বিতরণ করে আসছে কিন্তু এবছর পুজোর আগে স্বপ্নভূমির সদস্যরা এক অন্যরকম কর্মসূচী গ্রহণ করে।

রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত জাবুইয়ে শান্তিকানন ওয়েলফেয়ার হোমের আবাসিক ছাত্রদের সাথে পুজোর আগে আনন্দযাপন করলো মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গাইনাজেশনের সদস্যরা। ১০০ জন আবাসিক ছাত্রদের সাথে প্রথমেই পরিচয়পর্বের পর দেওয়া হলো কেক ও কলা।

তারপর তাদের সাথে আবাসিক জীবনের গল্পের আসর বসে। জানা যায় হোমের আশ্রমিক জীবনযাপনের চালচিত্র। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্ররা থাকে শান্তিকাননে। ইনচার্জ কালোসোনা মন্ডল ও শিক্ষক রাজকুমার ঘোষের তত্বাবধানে শান্তিকানন হোম এক স্বর্গভূমিতে পরিণত হয়েছে।

আবাসিক ছাত্রদের নিয়ে মিউজিক্যাল চেয়ার, মিউজিক বল, ফুটবল খেলা প্রভৃতি সৌজন্যমূলক ক্রীড়ার আয়োজন করা হয়। দ্বিপ্রাহরিক ভোজনে উপস্থিত ছাত্ররা সুশৃঙ্খলভাবে বসে এদিন খাবার গ্রহণ করে। খাবারের পাতে ছিল ডাল, ভাত, আলু পোস্ত, মুরগির মাংসো, চাটনি, পাঁপড় প্রভৃতি।

ভোজন পর্ব শেষ হওয়ার পর শুরু হয় আবৃত্তি সংগীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ছাত্রদের পুরস্কৃত করা হয় এবং প্রত্যেক ছাত্রের হাতে একটি করে সুন্দর জ্যামিতি বক্স তুলে দেওয়া হয় মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গাইনাজেশনের পক্ষ থেকে।

এদিন মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচীর অন্তর্গত বারোটি গাছ তুলে দেওয়া হয় মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গাইনাজেশনের সদস্যদের হাতে এবং সেগুলি শান্তিকানন ওয়েলফেয়ার হোম প্রাঙ্গণে রোপন করা হয়, যার পরিচর্যার দায়িত্ব নেয় আবাসিক ছাত্ররা।

মেমারি স্বপ্বভূমি ওয়েলফেয়ার অর্গাইনাজেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি চৌধুরী শোভন সলমান, সম্পাদক সেখ সৈকত, কোষাধক্ষ্য রাহুল মোল্লা সহ অনান্য সদস্যরা।

জানা যায় বিগত চার বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ তথা অসহায় দুস্থ মানুষদের সহায়তা প্রদান, ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ এবং অভুক্ত অর্ধভুক্ত শিশুদের পুষ্টি যোগানে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করে চলেছে প্রায় প্রতি মাসে।

আপনার এলাকা, সংস্থা, প্রতিষ্ঠানের যে কোন সংবাদ, সমস্যা, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর প্রকাশের জন্য ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন জিরো পয়েন্টের সঙ্গে
 মো. 9375434824 / 7797331771

Related posts

ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মোটরবাইক আরোহীর

E Zero Point

প্লাস্টিক সচেতনতায় পুরসভার প্রচার

E Zero Point

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

মতামত দিন