28/02/2026 : 1:37 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

সরকারী জমিতে ট্রাক পার্কিং জোন, চলছে অসামাজিক ক্রিয়াকলাপ

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৩ নভেম্বর ২০২৪ :


চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধিকৃত ফাঁকা জমি ট্রাক পার্কিং জোনে পরিণত করেছে স্থানীয় কিছু ট্রাক মালিক । পাশাপাশি চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত কোয়াটার গুলিতে দিনের বেলায় চলে ওই ট্রাক ড্রাইভার ও স্থানীয়দের জুয়া ও মদের আড্ডা ।

এছাড়াও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এইসব পরিত্যক্ত কোয়ার্টার গুলিতে অসামাজিক কার্যকলাপ চলে বলে অনেকে জানিয়েছেন । মাস কয়েক পূর্বে মেখলীগঞ্জ পুলিশ চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টার থেকে দিনের বেলায় জুয়া খেলার আসর থেকে কয়েক কয়েক জন কে গ্রেপ্তার করে ।

পাশাপাশি চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ও বিদ্যালয় চলাকালীন ওইসব পরিত্যক্ত কোয়ার্টার গুলিতে দেখতে পাওয়া যায় । প্রাপ্ত তথ্য সূত্র অনুযায়ী বিদ্যালয়ের মেয়েরা পরিত্যক্ত কোয়ার্টার গুলিতে পোশাক পরিবর্তন করে আর ছাত্ররা নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে ।

এছাড়া বিদ্যালয় চলাকালীন বহিরাগতরা ও দাড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের কর্মীরা বিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করে থাকে বলেন অনেক অভিভাবক অভিযোগ করেন ।

Related posts

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা মূলক প্রচার মেমারি

E Zero Point

বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু

E Zero Point

থ্যালাসেমিয়া শিশুকে রক্ত দিল তরুণী

E Zero Point

মতামত দিন