07/09/2026 : 3:40 AM
আমার বাংলা

বাংলার রাজনীতিতে ইন্দ্রপতন, প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস

বিশেষ সংবাদ, কলকাতা, ৩০ জুলাইঃ


বাংলার রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান নেতা কংগ্রেস নেতা সোমেন মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার গভীর রাতে বেলভিউ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শারীরিক অসুস্থতার কারণে গত ২১ জুলাই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ৯ দিনের মাথায় অসুস্থতার কাছে হার মানলেন প্রবীণ রাজনীতিবিদ।
দীর্ঘদিন ধরেই তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। কিন্তু হঠাৎ নিশ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় গত ২১ জুলাই তাঁকে বেলভিউ হাসপাতালে ভরতি করা হয়। কিছুটা জ্বরও ছিল। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় আইসিইউতে স্থানান্তর করতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। জ্বর-সর্দি থাকায় তাঁকে করোনা পরীক্ষাও করা হয় তাঁর। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।
সোমেন্দ্রনাথ মিত্র ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। কিন্তু সবার কাছেই সোমেন মিত্র নামেই পরিচিত পান। শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা জিতে ছিলেন কংগ্রেস নেতা। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কাজ করেন। এরপর দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ২০০৮ সালে কংগ্রেস ছেড়ে দিয়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস দল গঠন করেন। এরপর ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা আসনে জেতেন তিনি। ২০১৪ সালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে আবার পুরোনো দল কংগ্রেসে ফিরে আসেন। ২০১৮ সালে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন তিনি।
সোমেন মিত্রের প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের শেষ হল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে।

Related posts

দুয়ারে সরকারে উপভোক্তাদের ফর্ম ফিলাপে বিধায়ক

ezeropoint +91 7797331771

বর্ধমান শহরে আবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা

ezeropoint +91 7797331771

পূণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতিসংঘে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত

ezeropoint +91 7797331771

মতামত দিন