29/08/2026 : 3:00 AM
আমার বাংলা

মন্তেশ্বরে টোটো ও ইন্ডিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ: মৃত্যু ২

জিরো পয়েন্ট নিউজ, কমল বড়া, মন্তেশ্বর, ১৪ ডিসেম্বর ২০২৪:


মন্তেশ্বরে টোটো ও ইন্ডিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক টোটো চালক সহ বৃদ্ধ এক টোটো যাত্রীর। এই দুর্ঘটনায় টোটোয় থাকা আরও দুই স্বাস্থ্যকর্মীও গুরুতর জখম হলে তাদের মন্তেশ্বর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।

মৃত টোটো চালকের নাম পরেশ রুদ্র। মৃত যাত্রীর নাম বিশ্বনাথ রায়। মৃতদের বাড়ি মন্তেশ্বর থানা এলাকায়।

 

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মন্তেশ্বরের মালডাঙা-মেমারী রোডে মন্তেশ্বর ও কুসুমগ্রামের মাঝে একটি হোটেলের কাছেই দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে মুচড়ে যাওয়া টোটো ও ইন্ডিকা গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে যায়।

ঘাতক গাড়ির চালককে পুলিশ আটক করেছে। দুর্ঘটনার আগে ঘাতক গাড়ির চালক ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

Related posts

রবিবারে কার্যত লকডাউনের স্মৃতি ফিরে এলো মেমারি শহরে

E Zero Point

মঙ্গলকোটে এক দিবসীয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

E Zero Point

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন মেমারিতে

E Zero Point

মতামত দিন