12/07/2026 : 1:24 PM
আমার দেশ

বিজেপির সদস্য সংগ্রহে জামালপুরে মিঠুন চক্রবর্তী

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ২৩ ডিসেম্বর ২০২৪ :


সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিজেপি। প্রায় তিন বছর বাদে নতুন করে সদস্য সংগ্রহে নেমেছে ভারতীয় জনতা পার্টী। এবারেরলোকসভা নির্বাচনেই স্পষ্ট, বিজেপির জনভিত্তি নড়ে গিয়েছে। যার ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দল। এই অবস্থায় নতুন করে দলের জনভিত্তি গড়ে তোলার লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম ও ত্রিপুরার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম। রাজ্যে তাঁর সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে।

যদিও পশ্চিমবঙ্গে এখনও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে রাজ্য বিজেপি। হাতে বেঁচে আর মাত্র কয়েকটা দিন। শেষ পর্বে সদস্য সংগ্রহে গতি আনতে অভিনেতা ও দলের রাজ্য কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীকে মাঠে নামিয়েছে রাজ্য বিজেপি।

সোমবার বাংলা তথা দেশের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এলেন  পূর্ব বর্ধমানের জামালপুরে। কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুর বিধানসভার চৌবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যতা অভিযানের কর্মশালা ও সদস্যতা অভিযানে উপস্থিত  ছিলেন।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভানেত্রী স্মৃতিকণা বসু, সাধারণ সমপাদক মানিক রায়, মন্ডল সভাপতি প্রধান পাল, জগবন্ধু ঘোষ, অতনু আদক, জেলা নেতৃত্ব রামকৃষ্ণ চক্রবর্তী, জিতেন ডকাল, মানিকলাল সাহা সহ অন্যান্যরা।

Related posts

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, মৃত ২, আহত ৬০ পুলিসকর্মী

E Zero Point

ভক্তদের দুয়ারে সবরীমালা ‘স্বামী প্রসাদম’

E Zero Point

মতামত দিন