02/09/2026 : 9:02 AM
আমার বাংলা

টিবি দূরীকরণ ১০০ দিনের পণ কর্মসূচীর ট্যাবলো উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ জানুয়ারি ২০২৫ :


গত কয়েক বছরে রাজ্যে টিবি বা যক্ষ্মা আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতির  মোকাবেলায় ইতিমধ্যেই বৈঠক করেছে স্বাস্থ্য ভবন। তাতে টিবি রুখতে কী কী করণীয় সে বিষয়ে নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দফতর। আর এবার সিদ্ধান্ত হয়েছে, বাংলা থেকে যক্ষ্মাকে নির্মূল করা হবে। ‘যক্ষ্মা মুক্ত বাংলা’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন।

টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বুধবার পূর্ব বর্ধমান জেলায় টিবি দূরীকরণ ১০০ দিনের পণ কর্মসূচীর উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানেপ সি এম এইচ ও ডাঃ জয়রাম হেমব্রম। এদিন টিবি রোগের প্রতিকার সংক্রান্ত একটি সুদৃশ্য ট্যাবলোর উদ্বোধন করা হয়। ট্যাবলোটি উদ্বোধন করেন ডেপুটি সি এম এইচ ও ডাঃ সুবর্ণ গোস্বামী ও এমওডিটিসি ডাঃ কল্লোল কর্মকার। উপস্থিত ছিলেম পিপিএম কোঅর্ডিনেটর স্বাতী চ্যাটার্জী।

জানা যায়, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ট্যাবলোটি পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লকে ১০ দিন ধরে ঘুরে টিবি রোগ সম্পর্কে মানুষকে সচেতন করবে। সমগ্র কর্মসূচীটি গত ৯ ডিসেম্বর ২০২৪ শুরু হয়েছিল। চলবে আগামী ২৪ মার্চ ২০২৪ পর্যন্ত।

Related posts

নির্বাচন কমিশন গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ, অথচ এই কমিশন নখ, দাঁতহীন দুর্বল সিংহ

E Zero Point

শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক

E Zero Point

প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে কচ্ছপের মাংস বিক্রি

E Zero Point

মতামত দিন