07/09/2026 : 1:39 AM
আমার বাংলা

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১০ ফেব্রুয়ারি ২০২৫ :


আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩ জন। ছাত্র পরীক্ষার্থী ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫, ৯৫ জন। গত বারের থেকে এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজারের কিছু বেশি বেড়েছে । মাধ্যমিকে প্রথম দিনের পরীক্ষা প্রথম ভাষার। পরীক্ষা শুরু সকাল এগারোটা থেকে। চলবে দুপুর দুটো পর্যন্ত। মাধ্যমিকের সঙ্গে একই দিনে অর্থাৎ আজই শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল।

এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে মেমারির মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে আগত পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করলো।

মেমারি শহর আইএনটিটিইউসির সভাপতি আসরফ আলি বলেন পরীক্ষার দিনগুলি মেমারি স্টেশন ও বাসষ্ট্যান্ডে আগত সকল মাধ্য়মিক পরীক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া আসা করার জন্য কোন ভাড়া নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ৭০টি টোটো পরিষেবা দেওয়া হবে।

এদিন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর সামনে আগত পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য উপস্থিত ছিলেন মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গণ ছোট্টু।

 

 

 

Related posts

প্রাথমিক বিদ্যালয় চুরি

ezeropoint +91 7797331771

কাগজপত্রের ফাঁসে মৃত্যু হলো করোনা আক্রান্ত মহিলারঃ বর্ধমানে উত্তেজনা

কলকাতা মুখরিত হল ১০ হাজার কৃষকের পদচারণায়

ezeropoint +91 7797331771

মতামত দিন