22/04/2026 : 6:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, জামালপুর, ১০ ফেব্রুয়ারি ২০২৫ :


মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো জামালপুর ব্লক ছাত্র পরিষদ। জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে আগত ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানায় তাঁরা। এই দিন ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা।

তাঁরা ছাত্র ছাত্রীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে গোলাপ ফুল ও পেন তুলে দেন। বিধায়ক বলেন জীবনের প্রথম পরীক্ষা যাতে ঠিক ভাবে দেয় সেই শুভেচ্ছাই জানালেন।

মেহেমুদ খান বলেন আজ সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তাঁরা এখানে এসেছেন ছাত্র ছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে তাদের সাফল্য কামনা করে তাদের হাতে পেন আর গোলাপ ফুল তুলে দিলেন।

ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক বলেন তাঁদের অভিভাবক মেহেমুদ খাঁনের নির্দেশে প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। সেই হিসাবেই এবছরও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন তাঁরা।

Related posts

মেমারি শশীনারায় ভ্যানচালক দরিদ্র পিতার সন্তান, মাধ্যমিকে ১৬ তম স্থান

E Zero Point

মেধাবী ছাত্র সোমেশ্বর দাসকে বামপন্থী সংগঠনের সংবর্ধনা

E Zero Point

মেমারি বিধায়িকার চোখে দুর্গাপুজো সম্মান

E Zero Point

মতামত দিন