14/07/2026 : 11:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

মাধ্যমিক পরীক্ষাঃ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মাইক বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

জিরো পয়েন্ট নিউজ – সৈয়দ আবু জাফর, পূর্ব বর্ধমান, ১০ ফেব্রুয়ারি ২০২৫ :


সারা রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামীকাল রয়েছে ইংরাজি পরীক্ষা। ছাত্র জীবনে এটি প্রথম বোর্ডের পরীক্ষা। তাই এই পরীক্ষার গুরুত্ব অনেকটাই বেশি। পরীক্ষার কদিন ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে সদা প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন।

 মাধ্যমিক পরীক্ষার জন্য জোরে মাইক বাজানো যাবে না এমনই নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের এই নিষেধাজ্ঞা কে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে আজ সোমাবার থেকে নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেলস্টেশন সংলগ্ন বান্ধব সমিতির মাঠে সমুদ্রগড় এস এস এল কমিটির উদ্যোগে শুরু হয়েছে গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলা শুরুর সময় সকাল ১০:৩০ মিনিট। এই খেলার জন্য মাঠে যেমন খেলোয়াড়দের দল অংশগ্রহণ করেছে ঠিক তেমনি ভাবেই খেলার মাঠে জড়ো হয়েছে প্রচুর দর্শক। রীতিমত তারস্বরে মাইক বাজিয়ে চলছে খেলা। প্রচন্ড জোড়ে মাইক বাজিয়ে চলছে খেলার ঘোষণা। খেলার মাঠে চলছে তুমুল হুল্লোর।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে এতো জোরে মাইক বাজিয়ে খেলা চলছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে এলাকাবাসী। সাধারণ মানুষের বক্তব্য এত জোরে মাইক বাজানোর ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হতে পারে। যা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে একদমই কাম্য নয়।

Related posts

শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সরকারী প্রকল্পের প্রচারে

E Zero Point

গলসি বিডিওর তৎপরতায় জাতীয় সড়ক থেকে উঠল ধান

E Zero Point

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার যুবক

E Zero Point

মতামত দিন