26/08/2026 : 3:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

গঙ্গার ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৯ জুন ২০২১: 


পূর্বস্থলী এক নম্বর ব্লকের জালুই ডাঙার গঙ্গার ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন শনিবার বিকেলে জালুইডাঙ্গা এলাকায় গঙ্গার ভাঙন পরিদর্শনে যান তিনি। ভাঙন পরিদর্শন শেষে মন্ত্রী তিনি জানান, জালুইডাঙ্গা এলাকায় গঙ্গা ভাঙনপ্রবণ এলাকা, রাজ্য সরকারের তরফ থেকে জালুই ডাঙা থেকে জালুইডাঙার শ্মশানঘাট পর্যন্ত একটি রাস্তা করা হয়েছিল। সেটি কত বছর খানিকটা নদীগর্ভে চলে গেছিল, এবার যেভাবে ভাঙন শুরু হয়েছে এবারও বেশ খানিকটা নদীগর্ভে রাস্তা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি এই এলাকা থেকে রেললাইনের দূরত্ব কোথাও পঞ্চাশ ফুট আবার কোথাও এক একশো ফুট। রেল দফতরকে গত বছরও চিঠি দেয়া হয়েছিল তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। ভাঙন যেভাবে বাড়ছে ভাঙন রোধ না করা গেলে কাটোয়া ব্যান্ডেল শাখার রেললাইন চলে যাবে নদীগর্ভে। বন্ধ হয়ে যাবে উত্তরবঙ্গের সাথে যোগাযোগও গত বছর খানিকটা ভাঙন রোধের কাজ হয়েছিল। এ বছরও ভাঙন রোধের কাজ হবে বলে জানান তিনি।

Related posts

তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক বাপন মালিকের অকাল প্রয়াণ

E Zero Point

ভাতার থানার পক্ষ থেকে ভাতার হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা

E Zero Point

জে পি নাডার পশ্চিমবঙ্গ সফর নিয়ে তৃণমূলের বিরোধ

E Zero Point

মতামত দিন