27/08/2026 : 2:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার থানার পক্ষ থেকে ভাতার হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পক্ষ থেকে আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কে সামনে রেখে ভাতার হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানানো হলো।
বিগত কয়েক মাস ধরে স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। তাই তাদের মনোবলকে বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আগামীতে তারা আবার স্বাস্থ্যকর্মীদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, ভাতার হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সংঘমিতা ভৌমিক, সহ সমস্ত ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীরা। পুলিশের উদ্যোগে খুশি হয়েছেন সমস্ত স্বাস্থ্যকর্মী।

Related posts

মেমারি গার্লস স্কুলে মাধ্যমিকের ফর্ম ফিলাপের শেষ তারিখ ১৮ জানুয়ারি

E Zero Point

মেমারি নওহাটী গ্রামে তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষ

E Zero Point

হলদিবাড়ি রেল স্টেশনে করা করোনা নিয়ে সচেতনতার বার্তা

E Zero Point

মতামত দিন