26/02/2026 : 7:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক বাপন মালিকের অকাল প্রয়াণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ৪ জুন ২০২১:


ঘুমের দেশে চলে গেল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অসময়ের লড়াকু সৈনিক বাপন মালিক। পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের বাগিলা অঞ্চলের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের অসময়ের সৈনিক বাপন মালিক গত এক বছর ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। রোগের সাথে লড়াই করতে করতে অবশেষে এদিন লড়াইয়ের ময়দান থেকে চির বিদায় নিয়ে চিরঘুমের দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বাগিলা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় পাল সহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিন তারা সামাজিক দূরত্ত্ব বিধি মেনে বাপন মালিকে বাড়িতে গিয়ে তাকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। নিত্যানন্দ ব্যানার্জি বলেন যে বাপন মালিক দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মানুষের সেবা করেছেন, এমনকি দল যখন ক্ষমতায় আসেনি দলের প্রার্থী হওয়ার জন্য কোন ব্যক্তি কে খুঁজে পাওয়া যেত না সেই অসময়ে বাপন মালিক প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। তার এই অকাল মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মনে করেন নিত্যানন্দ বাবু। এবং বাপন মালিক এর পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস পরিবার সবসময়ের জন্যই পাশে থাকবেন বলে জানান।

Related posts

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

E Zero Point

সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ

E Zero Point

দুয়ারে সরকারের কাজকর্ম দেখতে মেমারিতে মহকুমা শাসক

E Zero Point

মতামত দিন