30/08/2026 : 12:04 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নজরে মিড-ডে-মিলঃ মেমারির স্কুলে পরিদর্শন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ ডিসেম্বর ২০২৪ :


ফের নজরে মিড-ডে-মিল। কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে মিড-ডে-মিল তথা পিএম পোষণ প্রকল্প তা খতিয়ে দেখতে রাজ্য জুড়ে শুরু হয়েছে পরিদর্শন।

বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লক ও মেমারি থানার অন্তর্গত পাহাড়হাটী গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে মিডে-মিল পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও অভিষেক মন্ডল, এসডিও (দক্ষিণ) বুদ্ধদেব পান, মেমারি ২ ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিশাখ ভট্টাচার্য, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তারা।

মূলত খাবারের মান, দৈনিক মেনু চার্ট এবং অন্যান্য দিক পরীক্ষা করা হয়েছে। এদিন পাহাড়হাটী গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে  মোট ১৬০ জন শিক্ষার্থী মিড-ডে মিল খেয়েছে বলে জানা যায়।

Related posts

পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল মেমারিতে

E Zero Point

স্কুলে জল,  অভিযোগ পূর্ত বিভাগের বিরুদ্ধে

E Zero Point

কৃষক, খেতমজুর ও শ্রমিকদের বিক্ষোভ অবস্থান মেমারিতে

E Zero Point

মতামত দিন