29/08/2026 : 12:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অবৈধ ভাবে মাটি খনন করে পাচার, গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১২ ডিসেম্বর ২০২৪ :


বুধবার মেমারি থানার পুলিশ গোপনসূত্রে খবর পায় যে সরকারকে রয়্যালটি না দিয়ে কিছু অজ্ঞাত ব্যক্তি মাটি খনন করছে এবং ট্র্যাক্টরে করে অবৈধ ভাবে পাচার করছে । মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে মাটি বোঝাই একটি ট্রাক্টর এবং একজন অভিযুক্তকে আটক করে সাতগেছিয়া এলাকার চকচকিয়া পুলের কাছে l

জিজ্ঞাসাবাদের পর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম আব্দুল আজিজ সেখ, বাড়ি মন্তেশ্বর। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করলে, বিচারক ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করেছে।

 

Related posts

আগামীর শপথ – প্রজেক্ট “ছায়ানীড়”

E Zero Point

প্রগতি সংঘের প্রতিষ্ঠা দিবসে শীতবস্ত্র দান ও কৃতীছাত্রছাত্রীদের সংবর্ধনা

E Zero Point

গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার মেমারিতে, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর

E Zero Point

মতামত দিন