31/05/2026 : 7:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ ডিসেম্বর ২০২৪ :


মেমারি থানার অন্তর্গত পালসিট পুলিশ ফাঁড়িতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মেমারি থানার সহযোগিতায় ভারী যান চলাচল চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। । চক্ষু পরীক্ষা করার জন্য সহযোগিতা করেন লায়ন্স ক্লাব বর্ধমান। চক্ষু পরীক্ষা ক্যাম্পে আমরা ১৮৩ জন পণ্যবাহী যানবাহনের চালক ও খালাসীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়।

মেমারি থানা ও পালসিট ফাঁড়ির আধিকারিকগন পূর্ব বর্ধমান লায়ন্স ক্লাবের সমস্ত ডাক্তার বাবুদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন – সি আই বিশ্বজিৎ মন্ডল , মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক  প্রীতম বিশ্বাস , সাতগাছিয়া ফাঁড়ির এস,আই সামাউর রহমান , পালসিট থানার এ.এস.আই – দীপক পাল, মেমারি শহর ট্রাফিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফিসার  এ এস আই নানু দাস সহ অন্যান্যরা।

Related posts

সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক পরার জন্য করজোড়ে অনুরোধ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

ভাতার কৃষক বাজারে মানুষের স্বপ্নপূরণ

E Zero Point

মালদায় প্রতীকি কর্মবিরতিতে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা

E Zero Point

মতামত দিন