08/09/2026 : 10:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পথ দুর্ঘটনায় প্রয়াত বাচিক শিল্পী

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ১ মে ২০২৫ :


মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বর্ধমান শহরের পরিচিত বাচিক শিল্পী শ্বেতা চট্টোপাধ্যায় ( ৫৫ ) । আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ বর্ধমান শহরের ও জেলার সংস্কৃতি মহল । জানা যায় বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের পলেমপুর মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বর্ধমানের স্বনামধন্য শিশু চিকিৎসক কৃপাসিন্ধু চট্টোপাধ্যায় এর স্ত্রী প্রয়াত শ্বেতা চট্টোপাধ্যায় । ছেলের সাথে স্কুটিতে চেপে যাওয়ার সময় পলেমপুর এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় মর্মান্তিক পরিণতি। প্রাণে রক্ষা পেয়েছেন ছেলে । মৃত্যু হয় শ্বেতা চট্টোপাধ্যায় এর । ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।

Related posts

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

সীমান্তে বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম গ্রামে গ্রামে

ezeropoint +91 7797331771

কান্দিতে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে

মতামত দিন