28/05/2026 : 10:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে আবাসিকদের বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ ও শেখ নুরুল হুদা, বর্ধমান, ১ মে ২০২৫ :


বৃহস্পতিবার সকালে বর্ধমানে রেনেসাঁ উপনগরীতে আবাসিকদের বিক্ষোভ। তাদের দাবি বছরের পর বছর আবাসিক কর্তৃপক্ষ টাকা নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো নিরাপত্তারক্ষীর ঠিকঠাক ব্যবস্থা নেই বলে অভিযোগ। বারবার একই ঘটনা ঘটছে এই রেনেসাঁ উপনগরী চত্বরে, দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন সকল আবাসিক বৃন্দ। বারংবার চুরির ঘটনায় আজকে তারা বিক্ষোভ আন্দোলন সামিল হোন।

তারা জানিয়েছেন এর আগেও বহুবার বড় বড় চুরির ঘটনা ঘটছে আরো বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু কর্তৃপক্ষকে এই বিষয়ে বারবার আলোকপাত করা হলেও কোনো রকম উদ্বেগ দেখাননি কর্তৃপক্ষ। অথচ নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ চার্চ হিসেবে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় আবাসিকবৃন্দের কাছ থেকে কিন্তু সেখানে সঠিক পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা গ্রহণ করেননি।

শ্রাচি গ্রুপ রেনেসাঁ উপনগরী কর্তৃপক্ষ রাহুল টোডির বিরুদ্ধে বহু অভাব অভিযোগ জানাচ্ছেন রেনেসাঁ উপনগরীর আবাসিকবৃন্দ। এমনকি এর চারিদিক সেইভাবে কোনো ঘেরা বাউন্ডারি নেই যে কেউ যে ভাবে প্রবেশ করে যেতে পারে। বাউন্ডারির সাথে কাটা তার দিয়ে ঘেরার ব্যবস্থা নিতে হবে।

রেনেসাঁ উপনগরীর বাসিন্দারা সকলেই আতঙ্কিত হয়ে পড়ছেন বারবার এই ধরনের ঘটনায়। এই ধরনের নানান অভিযোগ দাবি নিয়ে রেনেসাঁ উপনগরীর সকল আবাসিকবৃন্দ একত্রিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং রেনেসাঁ কর্তৃপক্ষকে এই বিষয়ে আরো একবার নজর দেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন।

Related posts

ঔপনিবেশিক সময়ের সাক্ষীবহনকারী এক অখ্যাত ফাঁসির মঞ্চ! নতুন রূপে “ফাঁসি ডাঙা”

E Zero Point

মেমারি স্টেশনে দেখতে পাবেন বন্দে ভারত এক্সপ্রেস!!!

E Zero Point

মেমারিতে বাহা পুজো

E Zero Point

মতামত দিন