07/09/2026 : 3:33 AM
আমার বাংলা

শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় পূজা

জিরো পয়েন্ট নিউজ – অতনু ঘোষ, পূর্ব মেদিনীপুর, ২৭ অগাস্ট ২০২০:


তিনি মঙ্গল চান তাঁর পরিবারের। তিনি মঙ্গল ও শান্তি কামনা করেন রাজ্যজোড়া তাঁর ‘বৃহত্তর পরিবারে’রও।রাজ্যের মন্ত্রী শুভেন্দুঅধিকারী মহাশয়ের মঙ্গলকামনায় মহাযজ্ঞ করলো খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম। জেলায় জেলায় শুভেন্দুবাবুর অগুনতি অনুগামী। বৃহস্পতিবার আশ্রমের মাঠে শুভেন্দুবাবুর নামে যজ্ঞ করলেন একাধিক পুরোহিত। যদিও কোভিড সতর্কতায় কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম এর অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, “শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩ তম আবির্ভাব দিবস উপলক্ষে হাতেগোনা কয়েকজন সৎসঙ্গীকে নিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুভেন্দু অধিকারী শুধুমাত্র একজন জনপ্রিয়তম রাজনীতিক বা মন্ত্রী নন। তিনি মানবতারপূজারী। লকডাউনজুড়ে এবং আমফানের পরে তিনি রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থের সেবা করেছেন। আমরা শ্রীশ্রী ঠাকুরের কাছে শুভেন্দুবাবুর সুস্বাস্থ্য ও আরও সমৃদ্ধি কামনায় যজ্ঞ করলাম।”

Related posts

গোবরডাঙ্গা শিক্ষক সমাজ হাসনাবাদ ব্লকের আমফান ক্ষতিগ্রস্তদের পাশে

ezeropoint +91 7797331771

পর্যাপ্ত পরিমাণে করোনা ভ্যাকসিনের দাবীতে মানকর হাসপাতালে ডেপুটেশন

নেতাজির স্মরণে মনুমেন্ট তৈরি হবে রাজারহাটেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মতামত দিন