15/06/2026 : 1:16 AM
সাহিত্য

মায়েরও ছিল চাওয়া পাওয়া –  ডঃ রমলা মুখার্জী

মাকে বড়ই পড়ছে মনে আজকে জীবন শেষে-
আমিও আজ মা হয়ে কাটাই দুঃখে হেসে।

ব‍্যথা বুকে চেপে মা আনন্দেতে ভাসতো-
কষ্টগুলো উড়িয়ে দিয়ে মধুর হাসি হাসতো।

আমিও এখন মায়ের মত সুখের মুখোশ পরি-
যন্ত্রণাকে সরিয়ে পাশে আকাশ-কুসুম গড়ি।

সবার সুখেই আমার সুখ এটাই এখন বুঝি-
সবার মুখের হাসির মাঝে পরম শান্তি খুঁজি।

মাও যে এক মেয়ে ছিল তখন তা তো ভাবিনি-
মায়ের কোমল অনুভূতির খোঁজও তাই রাখিনি।

মায়ের দুঃখ মায়ের বুকেই পাথর হয়ে জমত-
মাঝে-মধ‍্যে কখনও বা বৃষ্টি হয়ে নামত।

মায়ের জমাট কষ্টগুলো আজকে বুঝতে পারি-
নারী এবং মাতৃরূপে নিজেকে মেলে ধরি।

শত কাজের মাঝেও রাখি নিজের একটু স্হান-
কাজের শেষে একটু গাই রবিঠাকুরের গান।

মায়ের সেই ক্ষমা-ত‍্যাগের হয়নি কোন মূল‍্যায়ণ-
প্রতিক্ষণের অনুভবে বুকে মায়ের পদ্মাসন।

 

Related posts

সর্বজনীন সংস্কৃতির প্রতিষ্ঠাকল্পে, সন্ধান অনুসন্ধান অনুসন্ধিৎসা এষা অন্বেষা এবং ভাবনা

E Zero Point

রবিবারের আড্ডা : আরণ্যক বসু || আঞ্জু মনোয়ারা আনসারী || তপন কুমার রায়

E Zero Point

কাজী নজরুল ইসলামঃবাংলার যৌবনের দিশারী

E Zero Point

মতামত দিন