16/03/2026 : 2:45 AM
জীবন শৈলীস্বাস্থ্য

এই গরমে সুস্থ থাকার সহজ উপায়

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ১১ মে ২০২৫ঃ


বৈশাখ মাসে গরমের প্রচন্ড এই দাবদাহে আমাদের সকলের জীবন হয়ে পড়ছে অতিষ্ঠ। তাই এই গরমে সুস্থ থাকার জন্য সবাই নানান ধরনের উপায় বের করার চেষ্টা করছেন। আবার প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন আমাদের অনেকেই। এদিকে অতিরিক্ত গরমের কারণে শরীরে দেখা দিচ্ছে নানা রকম সমস্যা।  গরমে শরীর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বের হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য। অস্বাভাবিক এই গরমে হতে পারে সানস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা। তাই এই গরমে কিভাবে আমরা নিজেদেরকে সহজে সুস্থ রাখতে পারি – চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কিছু পরামর্শ।

প্রচুর জল পান করুনঃ


এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে জল পান করুন। জলের অপর নাম জীবন, তাই জলে কোন বিকল্প নেই। প্রতিদিন ঘামের সাথে প্রচুর জল ও নুন আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর তাই প্রতিদিন ৪ লিটারের বেশি জল  অবশ্যই পান করুন।

গ্রীষ্মকালীন রসালো ফল খানঃ


প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন প্রচুর গ্রীষ্মকালীন রসালো ফল। কারণ রসালো ফল আপনার শরীরের জলের ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাব দূর করবে।  এই সময় আম, তরমুজ, লিচু, কাঁঠাল, শসা প্রভৃতি ফল খেতে পারেন।

প্রতিদিন সবজি  খানঃ


প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে সবজি রাখুন। এই সময় শরীর থেকে প্রচুর জল বের হয় বলে শাকসবজি জাতীয় খাবারের কোন বিকল্প নেই।

চাকফি কম খানঃ


ব্ল্যাক টি, চা, কফি শরীরকে অত্যন্ত শুষ্ক করে তোলে। যেহেতু গ্রীষ্মকালে আমরা প্রচুর ঘামি, সেহেতু শরীরের থেকে বেরিয়ে যায় প্রচুর জল। তাই ব্ল্যাক টি বা কফি পান যথাসম্ভব কমিয়ে দিন। সম্ভব হলে গ্রীন টি পান করুন।

শরবত খান বেশি করেঃ


গরমে সুস্থ থাকার জন্য নিয়মিত পান করুন লেবুর শরবত কিংবা বেলের শরবত। সম্ভব হলে ডাবের জল পান করুন। লেবুতে আছে ভিটামিন সি। বেলে আছে ভিটামিন, মিনারেল, শর্করা। ডাবের জলে আছে আয়োডিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন ইত্যাদি। এ জাতীয় পানীয় শরীরকে করবে সতেজ ও ঠান্ডা এবং শরীরে ভিটামিন, আয়োডিন-এর অভাব দূর করে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

নিয়মিত ব্যবহার করুন ছাতা, সানগ্লাস, টুপি, ওড়না


ঘর বা অফিসের বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা, সানগ্লাস, টুপি অথবা ওড়না ব্যবহার করুন। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। স্কিন ক্যান্সার-এর অন্যতম কারণ এই অতি বেগুনি রশ্মি। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার জন্য অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি সান স্ট্রোকও হয়ে থাকে। তাই নিয়মিত ব্যবহার করুন ছাতা, সানগ্লাস, টুপি অথবা ওড়না।

হালকা ব্যায়াম হোক নিত্যদিনের সঙ্গীঃ


প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। ব্যায়াম দেহ ও মনকে চাঙা করে, সতেজ রাখে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পরিধান করুন হালকা রঙের সুতি ও ঢিলেঢালা পোশাকঃ


গরমে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরামদায়ক পোশাক পরিধান করা। এই গরমে পরিধান করুন সুতি জাতীয় কাপড়ের পোশাক এবং পোশাকটি ঢিলেঢালা পরিধান করার চেষ্টা করুন। এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে ব্যবহার করুন হালকা রঙের পোশাক।

এইসব সামান্য কিছু নিয়ম মেনে চললে নিজে যেমন সুস্থ থাকা যায় ঠিক তেমনি পরিবারের অন্যান্য সদস্যদেরও সুস্থ রাখা সম্ভব। তাই এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলুন।

Related posts

মুসলিমদের পবিত্র মাস মাহে রমজানের গুরুত্বঃ পর্ব-১

E Zero Point

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৭ বছর

E Zero Point

গণপতি বাপ্পা ‘মোরিয়া’ উচ্চারণের আসল কারণ কি?

E Zero Point

মতামত দিন