30/07/2026 : 12:38 PM
ট্রেন্ডিং নিউজ

মেমারিতে বৃক্ষ প্রদান ও রোপন কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ জুলাই ২০২৫ঃ


সবুজায়ন ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে রবিবার মেমারি শহরে বৃক্ষ প্রদান ও রোপন কর্মসূচী করা হলো। মেমারি বামুনপাড়া মোড়ে প্রায় শতাধিক বৃক্ষচারা পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় সংস্থার সদস্যদের হাত দিয়ে। এছাড়াও এদিন মেমারি শহরের বিভিন্ন এলাকা ও মেমারির আশেপাশে গ্রামে প্রায় ২০০ টি বৃক্ষরোপন করা হয়।

মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি সেখ আসরাফুল বলেন বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ যে অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত।

Related posts

বলিউড তারকাদের চ্যাটিং ফাঁসঃ সাধারণ মানুষের মনে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

E Zero Point

পশ্চিমবঙ্গের জন্মদিন : কেন সবাই আমাদের মতন মিলেমিশে থাকতে চায় না, স্যার?

ezeropoint

এক নজরে কলকাতার ঐতিহ্যশালী কালীপুজো

E Zero Point

মতামত দিন