06/06/2026 : 7:45 PM
আমার বাংলা

আদিবাসী ভাষার স্কুলের উদ্বোধন সাতগেছিয়াতে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, ৭ সেপ্টেম্বরঃ


পণ্ডিত রঘুনাথ মুরমু অল ইতুন অসরা উদ্বোধন হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার মেমারি সাতগেছিয়াতে পন্ডিত রঘুনাথ মুরমু অল ঈতুন অসরার শুভ উদ্বোধন হলো।আদিবাসী ভাষার মাধ্যমে অলচিকি লিপির মাধ্যামে স্কুল। আদিবাসী সম্প্রদায়ের শিশুরা আদিবাসী ভাষায় লেখাপড়া করতে পারবেন স্কুলে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের উদ্বোধন।

সাতগেছিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান হল। যেখানে সংগীত এবং বিশিষ্টজনের উপস্থিতিতে এই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এদিনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউফা(UFFAO) জয়েন কনভেনার তথা আসেকা ভাইস প্রেসিডেন্ট রামদাস কিস্কু, আসেকা ডেপুটি চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা কমিটি বংশী বদন মুর্মু, বি এল ডি ও রবীন্দ্রনাথ হাঁসদা, ডক্টর প্রবির মান্ডি, ডক্টর সুশীল মুর্মু, ইস্কুলে সভাপতি দিনু মর্ম, সহ-সভাপতি সুমন্ত মুর্মুও সুখেন হাঁসদা। পন্ডিত রঘুনাথ মুরম অল ইতুন আসড়া সাঁওতালি ভাষায় অলচিকি লিপির মাধ্যমে, শিশু শিক্ষা সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের র্প্রশিক্ষণ কেন্দ্র।

Related posts

স্বাধীনতা দিবসের দিন বিক্ষোভের মুখে পড়লেন জেলা শাসক

E Zero Point

চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ আলিপুরদুয়ায়ের স্নেহার

E Zero Point

রাজ্যের সকলকে বিনামূল্যে করোনার টীকাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন