জিরো পয়েন্ট নিউজ, এম. কে. হিমু, মেমারি, ৩০ জানুয়ারি, ২০২৬ঃ
বর্তমান সময়ে কম্পিউটারের বেসিক নলেজ প্রত্যেক শিক্ষার্থীর জন্য জরুরী। তাই স্কুলে স্কুলে এখন কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত অনেক সরকারী কিংবা অনুদানপ্রাপ্ত সরকারী স্কুলে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সেই ভাবে পৌঁছায়নি। তাই ফেডারেল ব্যাংক হরমিস মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত দেবীপুর অঞ্চলে দেবীপুর আদর্শ হাইস্কুলে শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে কম্পিউটর প্রদান করা হলো।
দেবীপুরে ফেডারেল ব্যাংক ধামাস শাখার ব্যবস্থাপনায় ও হরমিস মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে কম্পিউটর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল ব্যাংক বর্ধমান ক্লস্টার হেড অভিজিৎ কুমার, ফেডারেল ব্যাংক ধামাস শাখার ম্যানেজার সুব্রত পাল ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার সুষময় চক্রবর্তী এবং দেবীপুর আদর্শ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার কয়াল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীগণ।
ফেডারেল ব্যাংক হরমিস মেমোরিয়াল ফাউন্ডেশন সামাজিক দায়ব্ধতা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্কুলে স্কুলে বিনামূল্যে কম্পিউটর প্রদান সেই কর্মসূচীরই অঙ্গ বলে জানান ফেডারেল ব্যাংক বর্ধমান ক্লস্টার হেড অভিজিৎ কুমার।
দেবীপুর আদর্শ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার কয়াল বলেন আজকের দিনে প্রত্যেক শিক্ষার্থীকে জীবিকা অর্জন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কম্পিউটার শিক্ষা প্রয়োজন। স্কুলের জন্য বিনামূল্যে কম্পিউটার পেয়ে তিনি ফেডারেল ব্যাংক হরমিস মেমোরিয়াল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
এদিন ফেডারেল ব্যাংক ধামাস শাখার ম্যানেজার সুব্রত পাল বলেন, গ্রামাঞ্চলে সাধারণ মানুষদের একদিকে যেমন ব্যাঙ্কিং পরিষেবা দিতে তাঁরা বদ্ধপরিকর ঠিক তেমনই এলাকার মানুষরে প্রতি সামাজিক দায়বদ্ধতা সবসময় থাকবে।





