02/03/2026 : 10:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

SIR আপডেটঃ পূর্ব বর্ধমানে ভোটার বাদ ১৭৮৪০, সবচেয়ে বেশি বাদ মেমারি বিধানসভায়, কম জামালপুর

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ঃ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজনৈতিক তরজা থেকে সুপ্রিম কোর্টের রায়ের পর এসআইআরের কাজ শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্য নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রাজ্যে মোট যোগ্য ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। বাদ পড়া ভোটার (ফর্ম ৭) ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩, নতুন ভোটার (ফর্ম ৬ ও ৬এ) ১ লক্ষ ৮২ হাজার ৩৬, স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬, এছাড়া বিচারাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫।

অন্যদিকে পূর্ব বর্ধমানে মোট ১৭ হজার ৮৪০ জনের নাম বাদ দেওয়া হয়েছে ও ৩ লক্ষ ৫৩ হাজার ৬৩২ জনের নাম বিচারাধীন অবস্থায় আছে। কিন্তু সবচেয়ে বেশি বাদ মেমারি বিধানসভায়, কম জামালপুরে। মেমারি বিধানসভায় বাদ পড়েছে ২ হাজার ৭৬৩ জনের।

জানা যাচ্ছে মেমারি বিধানসভা এলাকায় খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৪৩১ জন। আজ প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম আছে ২ লক্ষ ৪২ হাজার ৫৪৮ জনের। পুরুষ ভোটার ১ লক্ষ ২২ হাজার ১১২ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২০ হাজার ৪২৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। নাম বাদ পড়েছে ২ হাজার ৭৬৩ জনের। এবং বিচারাধীন ১৭ হাজার ২২৯ জনের। স্বাভাবিক ভাবেই মেমারি বিধানসভা এলাকায় বাদ পড়া ভোটার এবং বিচারাধীন ভোটারা রয়েছেন চিন্তায়।

Related posts

গোখরো সাপ উদ্ধার

E Zero Point

কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ কালনায়

E Zero Point

ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই তরুণী

E Zero Point

মতামত দিন