26/08/2026 : 9:26 PM
আমার বাংলা

মেমারিতে সাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন গুরুতর আহত

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ১৭ মার্চ ২০২৬:

মেমারি থানার অধীনে মল্লিকাপুর পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় মন্তেশ্বর মেমারি রোডে সাইকেল ও মোটরসাইকেল সঙ্গে সংঘর্ষ টি ঘটে সোমবার রাত আনুমানিক ৮ নাগাদ। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ।

আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে মেমারি হসপিটালে চিকিৎসার জন্য পাঠান। মেমারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন, পরবর্তী সময়ে আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই বর্ধমান হাসপাতালে রেফার করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।


মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির নাম রবিন সাউ বয়স আনুমানিক ২৯ বছর বাড়ি কোলাঘাট থানা এলাকায়, অপর জন আনসার মিয়া বয়স আনুমানিক ২০ বছর বাড়ি বোলপুর থানা এলাকায়।  দুজনই  কর্ম সূত্রে এই এলাকাতেই থাকতেন বলে জানা যায় ।


আহত সাইকেল চালক হাকিম বাস্কে বয়স আনুমানিক ৬০ বছর বাড়ি মেমারি থানা এলাকায়, অপর আরেক সাইকেল আরোহী সুখ চাঁদ সরেন বয়স আনুমানিক ৫৮ বছর বাড়ি মেমারি থানার অন্তর্গত মল্লিকা পুর।

সুখ চাঁদ সরেন মেমারি থানার অন্তর্গত মল্ল্লিকাপুর গ্রামে বাসিন্দার প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয় এবং তিনি বাড়ি চলে আসেন।

Related posts

লকডাউন অমান্যঃ মেমারির একাধিক সব্জী ব্যবসায়ী আটক

E Zero Point

এনজিও উড়ানের মানবিক কর্মসূচি

E Zero Point

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী

E Zero Point

মতামত দিন