26/08/2026 : 7:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে মেমারি থানা পরিদর্শনে এলেন ডিআইজি শ্রীহরি পান্ডে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৩ মার্চ ২০২৬ঃ

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট হবে। তার মধ্যে আগামী ২৯ এপ্রিল পূর্ব বর্ধমান জেলায় ১৬ টি বিধানসভা কেন্দ্রের সাথে সাথে মেমারি বিধানসভা কেন্দ্রেও ভোট হবে। এবারের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রেখে সোমবার দুপুরে মেমারি থানা পরিদর্শনে এলেন ডি আই জি বর্ধমান রেঞ্জ শ্রীহরি পান্ডে।

এদিন মেমারি থানায় ডি আই জি বর্ধমান রেঞ্জ শ্রীহরি পান্ডেকে স্বাগত জানান মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস। সঙ্গে ছিলেন ডিওয়াইএসপি মেমারি মিজানুর রহমান, সিআই স্নেহময় চক্রবর্তী।

Related posts

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া শহরকে দূষিত করে ফেলেছেঃ সুনীল মন্ডল

E Zero Point

নতুন শিক্ষা নীতি বাস্তবায়ন

E Zero Point

মতামত দিন