26/08/2026 : 6:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কুসুমগ্রামে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিছিলে জনজোয়ার

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, ২৫ মার্চ ২০২৬:

সব জল্পনার অবসান ঘটিয়ে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিধায়ক পদের জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন। আর আর এই ঘোষণার পর থেকেই মন্তেশ্বর বিধানসভায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আরও উন্নয়নের আশার আলো জেগেছে। তারই প্রতিফলন দেখা গেল বুধবার বিকালে।

মন্তেশ্বর ব্লকের দিগনগর থেকে সিদ্দিকুল্লা চৌধুরী সমর্থনে এক বিশাল মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মীরা পা মেলান।

মিছিল শেষ হয় কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে। সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন এই বিশাল জনসমাগমে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে ৫০০০০ ভোটে জিতে এই কেন্দ্রটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে উপহার দেবেন।

এদিন তিনি মন্তেশ্বর ব্লকের তৃণমূল দলের দশ জন ব্যক্তির নাম না নিয়ে বলেন মন্তেশ্বরের মানুষ তাদের বর্জন করেছে। বাকিদের সকলকে একসাথে কাজ করার নির্দেশ দেন।

 

Related posts

নকল সারের পর, নকল বীজআলুঃ মেমারির হিমঘরে স্থানীয় চাষীদের উত্তেজনা

E Zero Point

এবিটিএ নেতৃত্বে উত্তর ২৪ পরগনার সুটিয়ায় জনতার বাজার

E Zero Point

মেখেলিগঞ্জ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভা

E Zero Point

মতামত দিন